বার্ষিক শিক্ষা সফর-২০২৫ (কক্সবাজার ও বান্দরবান) সম্পন্ন

তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র সার্বিক তত্বাবধানে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী’র প্রায় পাঁচশত শিক্ষার্থী নিয়ে কক্সবাজার ও বান্দরবানে বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে।
তিনরাত এবং দুইদিনব্যাপী শিক্ষা সফরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম, শিক্ষা সফরের উদ্বোধন করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী’র সম্মানিত অধ্যক্ষ ড. মাওলানা হেফজুর রহমান,
তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র সম্মানিত ভিপি মু. ইকবাল কবিরের পরিচালনা ও জিএস মু. সাইদুল ইসলামের ব্যবস্থাপনায় আমিরে সফর হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী’র সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মাওলানা সালমান ফারসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাকসু’র সাবেক ভিপি আব্দুল্লাহ আল মিনহাজ। এছাড়াও মাদরাসার শিক্ষকবৃন্দ এবং টাকসু’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
🖼️ ফটো এ্যালবাম: কক্সবাজার অংশ