সম্মানিত শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র উদ্যোগে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর সম্মানিত শিক্ষকমন্ডলীর সাথে মতবিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সম্মানিত অধ্যক্ষ জনাব ড. হিফজুর রহমান।
তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র সম্মানিত ভিপি মু. ইকবাল কবিরের সভাপতিত্বে উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানার সম্মানিত আমীর জনাব মো: নজরুল ইসলাম আরো বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সাঈদুল ইসলাম, জনাব ড. মো: সালমান ফারসি, মাওলানা নুরুল হক, জনাব মো: ইসহাক আলী, এবং উপস্থিত শিক্ষকবৃন্দ বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দিয়েছেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রসংসদের জিএস সাইদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রসংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সম্মানিত অতিথি ও শিক্ষকবৃন্দ ছাত্র-শিক্ষক সম্পর্ক সুদৃঢ় করতে এবং মাদরাসার নৈতিক মান ও শৃঙ্খলা রক্ষায় মতামত এবং পরামর্শ দেওয়ার মাধ্যমে সভার সমাপনী ঘোষণা করা হয়।

