সাংস্কৃতিক দশক পালন

সাংস্কৃতিক পক্ষ-২০২৫ এর শুভ উদ্বোধন
বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী, তে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছরের ধারাবাহিকতায় এবছর ও বার্ষিক সাংস্কৃতিক পক্ষ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উক্ত আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব প্রফেসর ড. মুহাম্মদ কোরবান আলী। অত্র মাদরাসার সম্মানিত অধ্যক্ষ ড.মাওলানা হেফজুর রহমান এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক পক্ষ’২৫ এর সম্মানিত আহ্বায়ক ড.মাওলানা সালমান ফারসির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর সম্মানিত আমীর অধ্যাপক জামাল উদ্দিন। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র সম্মানিত ভিপি মু. ইকবাল কবির, সাবেক ভিপি আব্দুল্লাহ আল মিনহাজ এবং টাকসু’র সম্মানিত জিএস সাইদুল ইসলাম সাইদ ।
উক্ত অনুষ্ঠানে এছাড়াও সম্মানিত শিক্ষকবৃন্দ এবং টাকসু’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।