বই বিতরণ কর্মসূচী ২০২৫

আল ইত্তিহাদ ল্যান্ডিং লাইব্রেরির বই বিতরণ কর্মসূচী ২০২৫ সম্পন্ন
অদ্য ২৪ সেপ্টেম্বর’২৫ রোজ মঙ্গলবার, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)’র শিক্ষা কার্যক্রম বিভাগ আল ইত্তিহাদ ফাউন্ডেশনের ল্যান্ডিং লাইব্রেরির পক্ষ থেকে মেধাবী ছাত্রদের মাঝে বই উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র সম্মানিত ভিপি মুহাম্মদ ইকবাল কবির,
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএস সাইদুল ইসলাম সাঈদ
টাকসুর শিক্ষা সম্পাদক রায়হানুল কবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাকসুর মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মাহাদী হাসান এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান
উক্ত প্রোগ্রামের সঞ্চালনায় ছিলেন আল ইত্তিহাদ ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ সোহেল রানা
অতিথিদের বক্তব্য শেষে আলিম ১ম বর্ষের পঞ্চাশ জন মেধাবী ছাত্রকে বই উপহার প্রদান করা হয়।